অবশেষে এই সমুদ্র শহরের গন-মানুষের প্রিয় নেতা আবার ফিরে এলেন তার প্রিয় শহরে...!! দীর্ঘ ২১ দিন করোনাভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আজ। মেয়র মুজিবুর রহমান। তিনি যোগাযোগ মাধ্যমে বলেন, আপনাদের দোয়া ভালবাসা আশীবার্দে আমি আমার প্রানপ্রিয় মাতৃভূমিতে ফিরে এলাম । করোনাভাইরাস সচেতনতায় বলেনঃ করোনাকে ভয় পেলে চলবেনা করোনা আমাদের জয় করতে হবে । ঘরে থাকুন সুস্থ থাকুন
চকরিয়ার গর্ব জনপ্রিয় হাড়জোড়া ডাঃ শম্ভু দে" মানুষকে চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে মারা যান। তার মৃত্যুতে গভীর ভাবে শোকা প্রকাশ করলেন জাফর আলম এম পি তিনি বলেন চকরিয়ার সুপরিচিত জনাব ডা. শম্ভু এর ইহলোক ত্যাগে গভীর শোকাহত।আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। উল্লেখ্য, তিনি রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে সপরিবারে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে পরলোকগমন করেন।
করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণ রোধে, কক্সবাজার জেলা ছাত্রলীগের সম্মানিত সাধারণ সম্পাদক মারুফ আদনান এর নির্দেশনায় মহেশখালীতে মাস্ক বিতরণ করা হয়। মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা ও কালারমারছড়া ছাত্রলীগের সভাপতি আবুহানিফা সোহেল ছৈয়দ এর নেতৃত্বে মহেশখালীতে সর্বসাধারণের মাঝে, সরকারের ঘোষিত ৭ দিনের লকডাউনে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে সতর্ক বার্তা ও মাক্স বিতরন করেন মহেশখালী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। সতর্কতা বার্তায় ছিলেন, শাহারিয়ার জিহান সাবেক সাধারণ সম্পাদক কালারমাছড়া ইউনিয়ন ছাত্রলীগ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন