পোস্টগুলি

কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে: মির্জা ফখরুল

ছবি
 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের ওপর নির্যাতন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তারা আজ পালিয়েছে। তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের নতুন ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে। কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে। রোববার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ের সাকোয়া হাইস্কুল মাঠে বোদা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ভোটের কথা বলা হলে কেউ কেউ ভালোভাবে নেয় না। অনেকে সংস্কারের কথা বলছে- তবে এ সংস্কারের কথা বিএনপি বহু আগেই বলে দিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। দেশকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল দাবি করেন, পতিত স্বৈরাচাররা এখনও সক্রিয়; তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। শেখ হাসিনাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলে সপরিবারে পালাতে হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্টদের পরিণতি এমনই হয়। ১৫ বছরের বেশি সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে জোর ...

৭ সমন্বয়ককে ‘ভুয়া’ দাবি করে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ

ছবি
 মাদারীপুরে ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় মাদারীপুর সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হয়।  সংবাদ সম্মেলনে সাব্বির খান, জাবের মাতুব্বর, কাজী বেবীকনা, সায়েঈদা হোসাইন বলেন, আহতদের তালিকা প্রণয়নে অনিয়ম, ছাত্রলীগের প্রশ্রয়দান এবং নিষিদ্ধ ছাত্রলীগের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ, তদবির বাণিজ্য, আন্দোলনে অংশগ্রহণ না করেও নিজেদেরকে সমন্বয়ক দাবি করেছে। আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে শেখ রোমান, নেমাতউল্লাহ, পাভেল, হাসিব উল্লাহ, আবদুর রহিম, মাসুম বিল্লাহসহ বেশ কয়েকজনে জড়িত বলে অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। এরা সমন্বয়ক দাবি করে বিভিন্ন স্থান থেকে আর্থিক সুবিধা গ্রহণের দাবি তুলেছেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে দাবি করা হয় আওয়ামী লীগের মেয়র খালিদ হোসেন ইয়াদ এবং সংসদ সদস্য শাজাহান খানের সঙ্গে সমন্বয়ক দাবি করা অনেকের সু-সম্পর্ক রয়েছে। অনেকেই ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করে তাদের পুনর্বাসন করছে।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিয়াম আহমেদ, সিয়াম হোসেন, গালিফ খান, রাব্বি হোসেন, আলি আ...

জয়বাংলা - পাঠ্যপুস্তকে লিখিত কোনো বই নয় যে এটা পুড়িয়ে ফেললাম আর শেষ হয়ে গেল ।

ছবি
জয়বাংলা শব্দটা কি? জয়বাংলা - পাঠ্যপুস্তকে লিখিত কোনো বই নয় যে এটা পুড়িয়ে ফেললাম আর শেষ হয়ে গেল, জয়বাংলা- কোন সোপিস নয় যে এটা সোকেচে সাজিয়ে রাখলাম। জয়বাংলা - কোন রেসিপি নয় যে এটা খেয়ে বাথরুম করে ফেললাম আর শেষ হয়ে গেল।   জয়বাংলা তাহলে কি? জয়বাংলা একটি আদর্শ, জয়বাংলা একটি নীতি, জয়বাংলা একটি স্বপ্ন, জয়বাংলা একটি ভালোবাসা, জয়বাংলা একটি চেতনা, জয়বাংলা একটি শক্তি, জয়বাংলা একটি জীবন, জয়বাংলা একটি জাতি, জয়বাংলা একটি স্লোগান, জয়বাংলা একটি যুদ্ধ, জয়বাংলা একটি পতাকা, জয়বাংলা একটি মানচিত্র, জয়বাংলা একটি স্বাধীনতা, জয়বাংলা একটি শান্তি, জয়বাংলা একটি গৌরব, জয়বাংলা একটি পথপ্রদর্শক, জয়বাংলা একটি আশ্রয়, জয়বাংলা একটি সৃষ্টি, জয়বাংলা একটি সাধনা, জয়বাংলা একটি অনুভূতি, জয়বাংলা একটি ভাষা, জয়বাংলা একটি রাষ্ট্র। জয়বাংলা কি শেষ করা যাবে? জয়বাংলা কে যত মুছা মুছি করা হবে - জয়বাংলা তত পরিষ্কার হবে, তত সুন্দর হবে, তত নিখুঁত হবে, তত ঐক্য হবে, তত শক্তিশালী হবে। জয়বাংলা কে কি করা যায় না? জয়বাংলা কে দেখা যায় না, জয়বাংলা কে স্পর্শ করা যায় না, জয়বাংলা কে ধরা যায় না, জয...

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ ৬ জন বিএনপি নেতা গ্রেফতার

ছবি
  নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার চৌগ্রাম ও ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আলী মন্ডল (৩৮), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপাল চন্দ্র সরকার (২২), রাকিব আলী (২২), আব্দুল মমিন (২২), ডাহিয়া গ্রামের শহিদুল ইসলাম (৪২) ও ভুক্তভোগী গৃহবধূর স্বামী বুদ্দু মোল্লা (৩৮)। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ২৮ বছর বয়সী গৃহবধূকে তার স্বামী বুদ্দু মোল্লা ও প্রতিবেশী শহিদুল ইসলামের সহযোগিতায় এবং গ্রাম পুলিশ গোপাল চন্দ্র সরকার ও অপর যুবক রুহুলের পাহারায় ধর্ষণ করে রাকিব আলী নামে এক যুবক। পরে সেখান থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে মাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে রাতভর গণধর্ষণ করে যুবদল নেতা নাজমুল আলী মন্ডল ও তার আপন ছোট ভাই সাদ্দাম মন্ডল এবং আব্দুল মমিন। পরবর্তীতে এই ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ...

ঘুমন্ত অবস্থায় সাপে কামড়, ২ শিশুর মৃত্যু

ছবি
 ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে সাপের কামড়ে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। শিশু জান্নাত সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে। জানা যায়, জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। রাতে শোবার ঘরে সাপ ঢুকে তাকে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। জান্নাত ওই এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে লেখাপড়া করতো। অন্যদিকে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। সাপ কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। এ সময় পরিবারের লোকেরা ঘরের ভেতর সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। সদর হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর যাওয়ার পথে মারা যায় আদিত্য। আদিত্য ওই ই...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দাপ্তরিক সিপিইউ পরীক্ষার অনুমতি পেল দুদক

ছবি
 সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ ফরেনসিক ল্যাবে পরীক্ষা করার অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি জানিয়েছেন, দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ অনুমতি দিয়েছেন। দুদকের পক্ষে এ আবেদন করেন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম। আবেদনে তিনি উল্লেখ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্যান্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি ও জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। দুদকের পাঁচ সদস্যের দল অনুসন্ধানকালে গোপন সূত্রে জানতে পারে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেনের দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারে নিয়োগ বদলি ও পদোন্নতির ক্ষেত্রে ঘুষের বিনিময়ে তদবিরসহ আরও অবৈধ লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে। এ প্রেক্ষিতে গত ২২ আগস্ট দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে সচিবালয়ের স্বরাষ্...

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ছবি
 পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে আগামী তিন দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবারের (৬ সেপ্টেম্বর) আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে...

ফেনীতে বন্যায় আক্রান্তদের উদ্ধার কাজে সাহায্য করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে- ৩ ছাত্রলীগ নেতা

ছবি
 ( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন )। আল্লাহ যেন তাদেরকে শহীদি মৃত্যু দানকরেন। - আমিন। তবুও দমে থাকেনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা। ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে ছাত্রলীগের ভাইদেরকে। পূনরায় তাদের যাত্রা ফেনীর উদ্দেশ্যে আপনারা সবাই এগিয়ে আসুন।  জননেত্রী শেখ হাসিনা আপার নির্দেশে ছাত্রলীগের সবাই কাজ চালিয়ে যাচ্ছে, আপনারাও আসুন সবাই এক সাথে কাজ করি আসুন।

পাহাড় ধ্বসে একই পরিবারের তিনজনের মৃত্যু।

ছবি
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসে মা -মেয়ে নাতনি মর্মান্তিক মৃত্যু।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭 আল্লাহ তাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

জাতীয়তাবাদী বিএনপি দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে বিএনপি নেতা নাজমুল কে।

ছবি
 বিস্তারিত আগামী বছর জানিয়ে দেওয়া হবে

কত বিশাল একটা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত!

ছবি
এযে কতবড় আত্মত্যাগ!!অন্য কোনো দেশ হলে তাকে জাতীয় বীরের স্বীকৃতি দিতো, জাতীয় সংসদে তাকে দাড়িয়ে সম্মান জানাতো।রাস্ট্র তার পরিবারকে পুরস্কৃত করত, কিন্তু এখানে কিছুই হলোনা। মিডিয়া ও সোশ্যাল মিডিয়া এই খবরটাকে পাশ কাটিয়েই গেলো।গোপালগঞ্জের ছোট্ট কিশোর অবৈধভাবে বিমানবন্দরের নিরাপত্তা বেস্টনী পেরিয়ে প্লেনে উঠলো এই নেগেটিভ খবর বিশাল কাভারেজ পায়। কিন্তু জুবায়ের পেলোনা। ছবির ছেলেটির নাম জুবায়ের। গাইবান্ধা আদর্শ কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তার কলেজ এর সামনের রেললাইনে সে তাকিয়ে দেখে এক কিশোরী মা তার শিশু সন্তানকে কোলে চলন্ত ট্রেনের সামনে দাড়িয়ে আছে।মুহুর্তে তার ভালোবাসায় ভরা হৃদয়ে কি এক বোধ সঞ্চারিত হলো। এদের বাঁচতে হবে,বাঁচাতে হবে।তিলবিলম্ব না করে সে চলন্ত ট্রেনের সামনে দাড়ানো মাকে সজোরে ধাক্কা দিলো। মাকে বাঁচাতে পারলোনা। কিন্তু শিশুটি ছিটকে পড়লো রেললাইন থেকে দুরে। মায়ের সাথে সাথে জুবায়েরের দেহটা লৌহদানব ট্রেনের চাকায় তিন টুকরো হয়ে গেলো। তার কলেজ ইউনিফর্মের শাদা শার্টটা রক্তে লাল হয়ে গেলো। আর মানুষের জন্য, সব সৃস্টির জন্য ভালোবাসায় ভরা তার বুকটা ছিন্নভিন্ন হয়ে পড়ে রইলো রেললাইনের উপরে। তো...

কখন অবসর নেবেন, জানালেন মেসি

ছবি
 আগামী জুনে ৩৭ বছর পূর্ণ করবেন লিওনেল মেসি। একজন ফুটবলারের জন্য এই বয়সটা পড়ন্ত বিকেল। তবে নামটা মেসি বলেই কিনা এখনও খেলছেন দাপটের সঙ্গে। সম্প্রতি এমবিসি-এর ‘বিগ টাইম পডকাস্টে’ মেসি কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়ে। যখন মেসি মনে করেন করবেন, ফুটবলকে তার আর দেওয়ার কিছু নেই, তখনই ইতি টানবেন ক্যারিয়ারের। তিনি বলেন, 'সেই মুহূর্তটা কেমন হবে আমি জানি, যখন টের পাব আর পারফর্ম করতে পারছি না। বুঝতে পারব যে, নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না (তখন সিদ্ধান্ত নেব)।' আমি ভীষণ আত্ম-সমালোচক। আমি জানি, কখন আমি ভালো (অবস্থায় থাকি), কখন খারাপ, কখন ভালো খেলি, কখন বাজে খেলি...এবং যখন অনুভব করব পদক্ষেপটা নেওয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নেব। ভালো অনুভব করলে, আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, কারণ আমি এটাই পছন্দ করি এবং জানি, সেটা কিভাবে করতে হয়।'-আরো যোগ করেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির ক্যারিয়ারে যতটা অপূর্ণতা ছিল তা কেবলই বিশ্বকাপ শিরোপা ঘিরে। সেটাও পাওয়া হয়ে গেছে গত বিশ্বকাপে। কোনো তর্ক ছাড়াই বলা যায়, ফুটবলের ষোলকলা পূর্ণ করেছেন মেসি। তবে কাতার বিশ্বকাপে ভালো কিছ...

ছোট্ট এই মেয়েটির জীবন-দর্শনে অভিভূত হলাম।

ছবি
 ছোট্ট এই মেয়েটির জীবন-দর্শনে অভিভূত হলাম।  গত রোববার আগুন লেগে বনানীর বস্তি পুড়ে যায়। সব হারিয়ে বস্তিবাসী যখন বিলাপ করছে, তখন সেই বস্তিতে বেড়ে ওঠা এই মেয়েটির মুখে উজ্জ্বল হাসি। কারণ জিজ্ঞেস করতেই সে বলে, ‘সবকিছু পুইড়্যা যাগ গা, আমার মা তো আছে!’ মায়ের প্রতি ভালোবাসার পাশাপাশি মেয়েটি ভিন্ন এক শিক্ষা রেখে গেল আমাদের জন্য। কৃতজ্ঞতার শিক্ষা। যা নেই তার প্রতি নজর না দিয়ে যা আছে তা নিয়ে ভালো থাকার শিক্ষা। এই পৃথিবীতে আমরা কেউই সম্পূর্ণ নই। আমাদের প্রত্যেকেরই না পাওয়ার বেদনা আছে, হারানোর ব্যথা আছে। কিন্তু হিসাব করলে দেখা যাবে, না পাওয়ার বেদনার চেয়ে আমাদের পাওয়ার পাল্লাটাই ভারী। তারপরও পাওয়া জিনিসের জন্য রবের শুকরিয়া আদায় না করে আমরা মেতে থাকি না পাওয়ার অভিযোগ নিয়ে।   যে মানুষটা জুতা কিনতে অক্ষম, তার জুতা-বিষয়ে অভিযোগের শেষ নেই। কিন্তু তিনি কি কখনো ভেবে দেখেন, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যাদের জুতা পরার পা-টাই নেই! অনেক বাবা-মাই আমরা সন্তানকে ত্যাগ, ধৈর্য ও কৃতজ্ঞতাবোধ শেখাতে পারি না। বস্তিতে বড় হওয়া ছোট্ট এই মেয়েটির মধ্যে যে ধৈর্য ও কৃতজ্ঞতাবোধের দেখা আমরা পেলাম, অট্টাল...

তিন বদল নিয়ে দল ঘোষণা বাংলাদেশের

ছবি
 তিন ওয়ানডের সিরিজ শেষ, বাংলাদেশের মেয়েদের জন্য দুঃস্বপ্নের এক সিরিজই হয়ে থাকবে সেটি। হোয়াইটওয়াশ তো হোয়াইটওয়াশ, তিন ম্যাচে ব্যাটিংয়ে এমনই ভরাডুবি হয়েছে বাংলাদেশের যে, কোনো ম্যাচেই দলের রান ১০০ হয়নি! দুঃস্বপ্ন ভুলে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে এবার তিন টি-টোয়েন্টির সিরিজে নামবে বাংলাদেশের মেয়েদের দল। সে সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজের দলে তিনটি বদল এসেছে। ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস ও নিশিতা আক্তার নিশি বাদ পড়েছেন, দলে ঢুকেছে ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও দিলারা আক্তার দোলা। তিন বদলের ব্যাখ্যা দিয়ে নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, ‘দিশার বদলে তৃষ্ণা ডাক পেয়েছে, কারণ ও বাঁহাতি পেসার যে কিনা আমাদের বোলিংয়ে বৈচিত্র্য আনবে। পিংকির বদলে দোলাকে ডেকেছি আমরা, ও উইকেটকিপার-ব্যাটার যার টি-টোয়েন্টিতে সাফল্য পাওয়ার মতো প্রতিভা আছে বলেই আমাদের বিশ্বাস। শরিফা খাতুন অলরাউন্ডার, অফ স্পিন করে, লেট অর্ডারে ব্যাটিং করে। সে-ও ভবিষ্যতে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হয়ে উঠতে পারে।’ মিরপুরেই সিরিজের তিন টি-টোয়েন্টি হবে যথাক্রমে ৩১ মার্চ, ২ এপ্রিল ও ৪ এপ্...

অকটেন ও পেট্রলের দাম প্রতি লিটারে ১৫ টাকা কমানো হতে পারে

ছবি
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হবে। শিগগিরই চলতি মার্চের জন্য নির্ধারিত দামের প্রজ্ঞাপন জারি হতে পারে। এতে ডিজেলের দাম কমতে পারে প্রতি লিটারে ৪ টাকা। তবে অকটেন ও পেট্রলের দাম প্রতি লিটারে ১৫ টাকা কমানো হতে পারে। জ্বালানি বিভাগ সূত্র বলছে, বর্তমানে ডিজেল বিক্রি করে তেমন কোনো লাভ হচ্ছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। তবু কিছুটা ছাড় দেওয়ার চিন্তা করা হচ্ছে। মূল্য নির্ধারণের নতুন সূত্র অনুসারে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা হতে পারে, যা বর্তমানে ১০৯ টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হবে। অকটেনের নতুন দাম হতে পারে লিটারপ্রতি ১১৫ টাকা, যা এখন ১৩০ টাকা দরে বিক্রি করা হয়। পেট্রল বিক্রি করা হতে পারে লিটারপ্রতি ১১১ টাকায়। এখনকার দর ১২৫ টাকা। মূল্য নির্ধারণের নতুন সূত্র অনুসারে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা হতে পারে, যা বর্তমানে ১০৯ টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হবে। জ্বালানি তেল অবশ্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে কিছুটা ঊর্ধ্বমুখী...

শ্রমিকদের বেতনে ৮ হাজার ৬শ’ কোটি টাকা দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

ছবি
  শ্রমিকদের বেতনে ৮ হাজার ৬শ’ কোটি টাকা দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী সরকার সংকট মোকাবিলায় শ্রওমিকদের বেতনের জন্য ৮ হাজার ৬শ’ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (৩০ এপ্রিল) এক বাণীতে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ভয়াল পরিস্থিতি মোকাবিলায় সরকার শ্রমজীবী মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণসহ সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। সরকার সংকট মোকাবিলায় শ্রমিকদের বেতনের জন্য ৮ হাজার ৬শ’ কোটি টাকা বরাদ্দ করেছে।’ প্রধানমন্ত্রী তার বাণীতেআরও বলেন, ‘‘রফতানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পে কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য ‘সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা-২০২০’ বাস্তবায়নের জন্য শ্রম অধিদফতরের অনুকূলে সরকার ৫০ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে কল-কারখানা চালু রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই শ্রমিকদে...

দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল

ছবি
  অধ্যাপক মোঃ রশীদুল হাসানঃ স্বল্পভাষী, স্থির, অত্যন্ত মেধাবী এবং দেশপ্রেমিক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল। অকালপ্রয়াত বাংলাদেশের প্রথম তিনজন কমিশন সেনাকর্মকর্তার একজন ছিলেন এই সাহসী তরুণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্ম ১৯৫৪ সালের ২৮ এপ্রিল টুঙ্গী পাড়ায়। শেখ জামাল ছোটবেলা থেকেই পড়াশোনা ও খেলাধুলার প্রতি অনেক আগ্রহী ছিলেন। অত্যন্ত ভালো ক্রিকেট খেলতেন তিনি। রেসিডেনশিয়াল মডেল ও ঢাকা কলেজের ছাত্র ছিলেন। বিচক্ষণ প্রজ্ঞা এবং স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা শেখ জামাল বাবার সান্নিধ্য তেমন না পেলেও বঙ্গমাতা ও বড় বোন শেখ হাসিনার সঠিক দীক্ষায় প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ৫ ডিসেম্বর ১৯৭১ সালে গৃহবন্দী অবস্থায় থাকাকালীন ধানমন্ডির সেই কাঁটাতারের বেড়া ভেদ করে পালিয়ে যান ভারতে এবং বাংলাদেশ লিবারেশন ফোর্স মুজিব বাহিনীর ৮০ জন বীর মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করেন মুক্তিযুদ্ধে।তার এই ঘটনাটি ছিল সেই সময়ে বেশ আলোচিত। সবাই ধারণা করেন যে শেখ জামালকে পাকিস্তানিরা গু...

হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার

ছবি
   হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে। দুপুরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, মিনিট দশেক আগে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। মামুনুলকে তেজগাঁওয়ের উপ পুলিশ কমিশনারের...

৪র্থ দিনের মত কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৪র্থ দিনের মত শহরের ছিন্নমূল অসহায়, কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১৭এপ্রিল) বিকালে শহরের বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক ইরফানুল হক হিমু, সাবেক সদস্য রাজিবুল ইসলাম মোস্তাক,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশা,সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তৌহিদুল ইসলাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল হক মনির,চকরিয়া পৌরসভা ছাত্রলীগের...

মারুফ আদনান এর নির্দেশনায় মহেশখালীতে মাস্ক বিতরণ।

ছবি
করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণ রোধে, কক্সবাজার জেলা ছাত্রলীগের সম্মানিত সাধারণ সম্পাদক মারুফ আদনান এর নির্দেশনায় মহেশখালীতে মাস্ক বিতরণ করা হয়। মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা ও কালারমারছড়া ছাত্রলীগের সভাপতি আবুহানিফা সোহেল ছৈয়দ এর নেতৃত্বে মহেশখালীতে সর্বসাধারণের মাঝে, সরকারের ঘোষিত ৭ দিনের লকডাউনে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে সতর্ক বার্তা ও মাক্স বিতরন করেন মহেশখালী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। সতর্কতা বার্তায় ছিলেন, শাহারিয়ার জিহান সাবেক সাধারণ সম্পাদক কালারমাছড়া ইউনিয়ন ছাত্রলীগ।